শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নির্বাচনের সময় সংবিধানের এক চুলও ব্যত্যয় হবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে নির্বাচনের সময় সংবিধানের এক চুলও ব্যতয় হবে না। বিএনপি এখন পা ভাঙা বাঘ, খাঁচায় বন্দি সিংহ শুধু গর্জন করতে পারে। আর কিছুই করতে পারে না। তারা দেশে যদি শান্তি বিনষ্ট করার চেষ্টা করে সরকার কঠোর হস্তে দমন করবে। আওয়ামী লীগ জনগণকে নিয়ে প্রতিহত করবে।

তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন।

তারা যে দাবিগুলো দিচ্ছে তত্বাবধায়ক সরকার সেটি শুধু পাকিস্তানে আছে। আমার প্রশ্ন তারা শুধু পাকিস্তানকে কেন অনুসরণ করে, অনুকরণ করে। নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল আসাটা অত্যন্ত ইতিবাচক বলে জানান মন্ত্রী।

তিনি কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসে শুক্রবার (২১ জুলাই) সকাল ১০টায় কুড়িগ্রাম সার্কিট হাউজে সংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর, কেন্দ্রী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সজিত রায় নন্দী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামিম, সাবেক এমপি এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, এডভোকেট সফুরা বেগম রুমি, জেলা আওয়ামী লীগের সভাপতি মো: জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু উপস্থিত ছিলেন।

মন্ত্রী সার্কিট হাউজ থেকে বের হয়ে জেলা পরিষদের হলরুমে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com