বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান ফারজানা

মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির ইতিহাস গড়লেন ফারজানা হক পিংকি।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে শতক উপহার দিয়েছেন এই ডানহাতি ব্যাটার।

ওপেন করতে নেমে ইনিংসের শেষ বলে রান হওয়া ৩০ বছর বয়সী ব্যাটার ১৬০ বলে ৭ চারে ১০৭ রানের ইনিংস খেলেছেন। ৯৭ বলে ফিফটি পূরণের পর ১৫৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

ফারজানার এদিনের ইনিংসের আগে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস ছিল সালমা খাতুনের। ২০১৩ সালে ভারতের বিপক্ষে অপরাজিত ৭৫ রান করেছিলেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সেঞ্চুরি রয়েছে ফারজানার।

২০১৯ সালের ৫ ডিসেম্বর মালদ্বীপের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। একই ম্যাচে শতক হাঁকান নিগার সুলতানা জ্যোতি। টি-টোয়েন্টি এখন পর্যন্ত বাংলাদেশের সেঞ্চুরি এই দুটিই।

এদিন ফারজানার সেঞ্চুরিতে ভারতকে ২২৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।

সব মিলিয়ে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।

তিন ম্যাচ সিরিজের এই ম্যাচটি অঘোষিত ফাইনাল বলা চলে। সিরিজে ১-১ সমতা থাকায় এ ম্যাচের ফলে নির্ধারন হবে সিরিজ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com