বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফাইনালে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। চলমান ইমার্জিং এশিয়া কাপের শুরু থেকেই বেশ উড়ন্ত পারফর্ম করছে ভারত। এখন পর্যন্ত অপরাজিত দেশটি গ্রæপ পর্বের তিন ম্যাচ ও সেমিফাইনালে দাপটের সঙ্গে জয় তুলে নিয়েছে। এর মধ্যে আছে পাকিস্তানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারানোর স্মৃতিও। অন্যদিকে পাকিস্তানও ভারত বাদে বাকি প্রতিপক্ষ দলগুলোর বিপক্ষে জয় পেয়েছিল।

এর আগে সেমিফাইনালে ভারতের সঙ্গে বেশ লড়াই জমিয়ে তুলেছিল বাংলাদেশ ‘এ’ দল। বোলারদের তোপে ভারতকে অল্প রানেই গুটিয়ে দেওয়ার সুযোগ ছিল। যদিও পরে দলটির অধিনায়ক ইয়াশ ধুলের চেষ্টায় তা সম্ভব হয়নি। এরপর যদিও ২১২ রানের সহজ লক্ষ্যে টাইগারদের শুরুটা দুর্দান্ত ছিল। কিন্তু পরবর্তী ব্যাটারদের ব্যর্থতায় ৫১ রানে পরাজিত হয় সাইফ হাসানের দল।

অপরদিকে পাকিস্তানি ব্যাটাররা শ্রীলঙ্কার সঙ্গে সেমির লড়াইয়ে ছিলেন দারুণ। দুর্দান্ত ব্যাটিংয়ে অধিনায়ক মোহাম্মদ হারিস ৫২ রান এবং ওমাইর ইউসুফ ৮৮ রান করে ৩২২ রানের বড় টার্গেট দেয়। রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার আভিস্কা ফার্নান্দো এবং সাহান আরাচিগে ৯৭ রান করে আউট হয়ে যান। আরশাদ ইকবালের ৫ উইকেটের সুবাদে পাকিস্তান ‘এ’ ৬০ রানে জয় লাভ করে।

এরপর ইমার্জিং এশিয়া কাপের ৫ম আসরের ফাইনাল ফের মুখোমুখি করে দিচ্ছে রাজনৈতিক কারণে বৈরিতাপূর্ণ দুই দেশকে। বাংলাদেশে অনুষ্ঠিত আগের আসরের ফাইনালে স্বাগতিকদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ২০১৭ ও ২০১৮ সালে পরপর শিরোপা জেতা শ্রীলঙ্কা টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। ২০১৩ সালে টুর্নামেন্টের উদ্বোধনী আসরে ভারত জিতেছিল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পূর্ণ সদস্য দেশ ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ ও আফগানিস্তানের ‘এ’ দলের সঙ্গে এসিসি পুরুষ প্রিমিয়ার কাপের তিনটি দল সংযুক্ত আরব আমিরাত ‘এ’, ওমান ‘এ’ এবং নেপালের জাতীয় দল এই টুর্নামেন্টে অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com