বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মায়ামির অধিনায়ক হচ্ছেন মেসি

ক্রুজ আজুলের বিপক্ষে আমেরিকান ফুটবলে অভিষেক হয়েছিল লিওনেল মেসি। লিগস কাপে বদলি নেমে শেষ মুহূর্তে ফ্রি কিকে অবিশ্বাস্য গোল করে ইন্টার মায়ামিকে জেতান আর্জেন্টাইন ফরোয়ার্ড। এবার তাকে নেতৃত্ব দিতে যাচ্ছে মেজর লিগ সকার ক্লাব।

মেসিকে মায়ামির আর্মব্যান্ড দেওয়া হবে, নিশ্চিত করেছেন প্রধান কোচ জেরার্ডো মার্টিনো। বর্তমানে ক্লাবটিরি অধিণায়ক জর্জ। দীর্ঘমেয়াদী ইনজুরি নিয়ে মাঠের বাইরে গেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। আর দলের নেতৃত্ব নিতে যাচ্ছেন মেসি। তবে জর্জ ফিট হয়ে ফিরে আর্মব্যান্ড আবার পাবেন কি না সেটাই দেখার অপেক্ষা।

বার্সেলোনায় মেসি নিয়মিত নেতৃত্ব দিয়েছেন। তবে প্যারিস সেন্ট জার্মেইতে কখনও অধিনায়ক হননি। আর আর্জেন্টিনার অধিনায়কত্ব করে তো গত ডিসেম্বরে বিশ্বকাপ ট্রফি হাতে নিয়েছেন। তার মতো হাই প্রোফাইল খেলোয়াড় মায়ামির অধিনায়ক হওয়াটা অবাক হওয়ার মতো কিছু নয়।

বুধবার লিগস কাপে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে খেলবে মায়ামি। মেসি ও সার্জিও বুশকেটসকে আরও বেশি সময় দেওয়ার কথা নিশ্চিত করেছেন মার্টিনো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com