শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশে উন্নয়ন হয় : দূর্জয়

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয় বলেছেন , জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশে উন্নয়ন হয়,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাল থাকলে বাংলাদেশের মানুষ ভাল থাকে ।

উন্ননের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে জনসাধারনের প্রতি আহবান জানান। বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতায় থাকতে বিদ্যুতের খাম্বা (খুটি) ছিল, বিদ্যুত ছিল না তারও ছিল না ।বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর ঘরে ঘরে বিদ্যুত দিয়েছে, ব্রীজ, কালভার্ট, রাস্তাাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসার ভবন, নদী ভাঙ্গন রোধে ব্যাপক কাজ হয়েছে।

সোমবার (২৪ জুলাই) বিকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী ইউনিয়নে চরকাটারী ভোটঘর বাজার ওমর ফারুক মাদ্রাসা ও মসজিদ,মুসলিমপুর গোবিন্দপুর মাদ্রাসা এতিমখানা ও মসজিদ এর ভিত্তিপ্রস্তুর স্থাপন,যমুনা নদী ভাঙ্গন রোধের কাজ পরিদর্শন শেষে কমী সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয় এসব কথাগুলো বলেছেন।

চরকাটারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী হিপুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় উক্ত সভায় আরো বক্তব্য রাখেন, মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: মঈন উদ্দিন,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা এ্যাড: আবুল কাশেম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, আমিরুল ইসলাম মট্টু, জেলা আওয়ামীলীগের সদস্য ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: আজিজুল হক, সাধারন সম্পাদক আব্দুল কদ্দুস, ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল, চরকাটারী ইউনিয়ন চেয়ারম্যান আয়ুব আলী মন্ডল, বাচামারা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার, জেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আবুল বাশার ,উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ন কবির প্রমূখ। । সংসদ সদস্য দুর্জয় বলেছেন, স্বাধীনতা বিরোধী বিএনপি –জামাত জোট আবার ক্ষমতায় যেতে চায় । বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতায় থাকতে দেশে উন্নয়ন করেনি। এতিমদের টাকা লুটপাট,দুনীর্তি,চাঁদাবাজি, ত্রাসের রাজত্ব ছিল ।

সংসদ সদস্য দুর্জয় বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘিওর-দৌলতপুর-শিবালয় রাস্তাাঘাট,ব্রীজ কালভার্ট, স্কুল-কলেজের ভবন, যুব প্রশিক্ষণ কমপ্লেক্র, পাটুরিয়ায় আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়াম, অর্থনৈতিক অঞ্চল, শেখ রাসেল মিনি স্টেডিয়াম, ফায়ার সার্ভিস স্টেশন, ঘরে ঘরে বিদ্যুত, নদী ভাঙ্গন রোধ সহ ব্যাপক উন্নয়ন করা হয়েছে।

নেতাকর্মীদের উদ্দ্যেশে বলেন, আ্ওয়ামীলীগ সরকারের উন্নয়নের কথা ভোটার ও জনগনের কাছে তুলে ধরতে হবে ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দীর্ঘায়ু ও দোয়া চাইলেন সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয় ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com