শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নির্বাচন কমিশন ঘেরাও করতে নূরের মিছিল পল্টনে

রাজনৈতিক দলের নিবন্ধন না পাওয়ায় গণ অধিকার পরিষদ পূর্বের কর্মসূচী অনুযায়ী নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও করতে রাজধানীর পল্টনের জামান টাওয়ারের সামনে থেকে মিছিল শুরু করেছে সংগঠনটি।

মিছিলটি পল্টন, জাতীয় প্রেসক্লাব হয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে যাবে। সংগঠনটির কার্যালয়ের সামনে বিপুল পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া বিশৃঙ্খলা এড়াতে পল্টনেও পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়াও বিভিন্ন সড়কের মোড়ে পুলিশের অবস্থান দেখা গেছে।

নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচীতে নেতৃত্ব দিচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান।

পদযাত্রা করে কার্যালয় ঘেরাও করতে লিখিত চিঠি দেয়া হয়েছে ডিএমপি কে বলে জানিয়েছে দলটির একাধিক সংগঠক।

মিছিলটিকে ঘিরে যানজটের সৃষ্টি হয়েছে।

সকাল সাড়ে ১১টায় মিছিল শুরু হবার কথা থাকলেও তা নির্ধারিত সময়ের অনেক পর শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com