শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ঢল

নানা নাটকীয়তার পর রাজধানীর নয়া পল্টনে অবশেষে মহাসমাবেশ করার সুযোগ পেয়েছে। এতে বিএনপির নেতাকর্মীদের মাঝে দেখা যায় উচ্ছ্বাস। তাই বৃহস্পতিবার রাত থেকে পল্টনে আসতে থাকে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। শুক্রবার সকাল ১০ টার ঢাকা নামে তাদের।

জানা যায়, সরকার পতনের একদফার আন্দোলনকে তরান্বিত করতে আজ (শুক্রবার) ঢাকায় বিএনপির মহাসমাবেশ। এতে ঘোষণা দেয়া হবে দলটির চলমান আন্দোলনের নতুন কর্মসূচি। এ মহাসমাবেশে যোগ দিতে ভোর থেকেই ছুটছে আসছেন দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় অফিস সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সময় যতই যাচ্ছে জন সমাগম বাড়ছে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে। দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও ‍বৃহস্পতিবার রাত থেকেই নয়া পল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।

এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সারাদেশের নেতাকর্মীরা অংশ নেবেন এ মহাসমাবেশ। গতকাল থেকেই ঢাকার বাইরে থেকে আসা নেতাকর্মীরা নয়া পল্টনে শো ডাউন ও মিছিল করছেন। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে খণ্ড খণ্ড মিছিল জড়ো হচ্ছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হাতে হাতে রয়েছে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড। স্লোগানে স্লোগানে মুখরিত রাজধানীর নয়া পল্টন।

সমাবেশকে কেন্দ্র করে নয়া পল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা-রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com