বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

শান্তি সমাবেশে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঢল

বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে শান্তি সমাবেশ চলছে।

শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৩টায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ শুরু হয়। তিন অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতারা ইতোমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন।

সমাবেশের মঞ্চে পরিবেশন করা হয় বিভিন্ন দেশাত্মবোধক গান। পাশাপাশি কবিতা আবৃত্তি, গানের তালে দলীয় স্লোগান দিয়ে সমাবেশস্থল মুখর করে রাখছেন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ও দলীয় সঙ্গীতের পরে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শান্তি সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এর আগে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকাসহ বাইরের জেলা থেকে জড়ো হন নেতা-কর্মীরা। তারা স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন সমাবেশস্থল।

শান্তি সমাবেশ সভাপতিত্ব করছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলের শামস পরশ এবং সঞ্চালনায় আছেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com