বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এল ক্লাসিকোয় রিয়ালকে হারালো বার্সা

এল ক্লাসিকো মানেই উত্তাপ ছড়ানো একটা ম্যাচ। সেটা সান্তিয়াগো বার্নাব্যু, ক্যাম্প ন্যু কিংবা পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন। টানটান উত্তেজনার সেই ম্যাচ এবার ফিরেছিল যুক্তরাষ্ট্রের টেক্সাসে। দর্শক মাতানো সেই ম্যাচে শেষ হাসিটা বার্সেলোনার।

এটিএন্ডটি স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়েছে বার্সা।

খেলার ১৫ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় কাতালান ক্লাবটি। পাদ্রির বাড়িয়ে দেওয়া বলে গোল করেন দেম্বেলে।

সেই গোলে লিড নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর ৮৪ মিনিট পর্যন্ত এই ব্যবধানে এগিয়েছিল বার্সা। রিয়াল চেষ্টা করছিল সমতায় ফেরার। কিন্তু ৮৫ মিনিটে রবার্তোর এসিস্টে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লুপেজ মার্টিন। তাতেই রিয়ালের হার নিশ্চিত হয়ে যায়। কিন্তু ক্ষুধার্ত বার্সার যেন এতে মন ভরছিল না। শেষ সময়ে আরও এক গোল করেন ফেরান তরেস। এবার কারিগর দ্বিতীয় গোল করে মার্টিন।

তাতে ৩-০ গোলের জয় নিশ্চিত হয় বার্সেলোনার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com