শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
দেশব্যাপী বিএনপি, জামায়াতের হত্যা, নৈরাজ্য, আগুন সন্ত্রাস, নাশকতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ।
রবিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নে মেঘনা শিল্পাঞ্চল এলাকায় আওয়ামীলীগের পার্টি অফিসের সামনে এ প্রতিবাদ সমাবেশ করা হয়। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাসরিন সুলতানা ঝরা, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নেকবর হোসেন নাহিদ।
এছাড়াও পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ মোল্লা, যুগ্ম আহবায়ক ডা: আতিক উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, জাহিদ হাসান জিন্নাহ, সামসুজ্জামান সামসু, মোহাম্মদ হোসাইন, আরিফুল ইসলাম রবিন, মোশাররফ মেম্বার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ ও আবু সাঈদসহ আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।