রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

সৌদি লিগ ফুটবলের বাজার একেবারে বদলে দিয়েছে : গার্দিওলা

সৌদি আরবের ফুটবলকে বিশ্বের কাছে পরিচিত করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার দেখানো পথ ধরে ইউরোপ থেকে একে একে পাড়ি দিচ্ছেন তারকা ফুটবলাররা। সবশেষ ম্যানসিটির ট্রেবলজয়ী রিয়াদ মাহরেজ আল আহলিতে যোগ দিয়েছেন।

দলটির কোচ পেপ গার্দিওলা তার গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়ে বললেন, সৌদি লিগ বাজার একেবারে বদলে দিয়েছে।

পর্তুগিজ যুবরাজ রোনালদোর পর সৌদি ক্লাবগুলো চুক্তি করেছে করিম বেনজেমা, রবার্তো ফিরমিনোর মতো বড় তারকাদের। শনিবার রাতে বায়ার্ন মিউনিখ নিশ্চিত করেছে, আল নাসরে যাচ্ছেন সাদিও মানে। আগের দিন মাহরেজ চুক্তি করেন আল আহলির সঙ্গে।

অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ম্যানসিটির প্রীতি ম্যাচের আগে সিউলে গার্দিওলা সংবাদমাধ্যমকে বলেন, ‘সৌদি লিগ বাজার একেবারে বদলে দিয়েছে। এক বছর আগে ক্রিশ্চিয়ানো রোনালদো প্রথম খেলোয়াড় ছিল। সে যাওয়ার পর কেউই কল্পনা করেনি কত শীর্ষমানের, কত অসাধারণ খেলোয়াড় সৌদি লিগে যোগ দিতে যাবেন। ভবিষ্যতে এটা আরও অনেক বেশি হবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com