শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলেন যারা

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। এ উপলক্ষে আজ সোমবার থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। ক্যাম্পে ক্রমান্বয়ে ৩২ জন ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা নেওয়া হবে। পরবর্তীতে ২০ থেকে ২২ জনের স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (৩০ জুলাই) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এসব তথ্য তুলে ধরেন। এর আগে এশিয়া কাপের দল ও প্রস্তুতি নিয়ে আলোচনায় বসেছিলেন বিসিবির তিন নির্বাচক। নান্নু ছাড়াও বৈঠকে ছিলেন সাবেক টাইগার অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক।

বৈঠক শেষ করে বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নান্নু। তবে চলতি এই ক্যাম্পে ৩২ জন কোন ক্রিকেটার থাকছেন সেটি অবশ্য জানাননি তিনি। পরবর্তীতে জানা গেছে কারা রয়েছেন এই তালিকায়।

ক্যাম্পে ডাক পাওয়া ৩২ ক্রিকেটার:

তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রæব, লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন পাটুয়ারি, রেজাউর রহমান রাজা, রনি তালুকদার, তানজিম সাকিব, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইয়াসির আলী রাব্বি, জাকির হাসান, সাইফ হাসান, ইবাদত হোসেন চৌধুরী, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত ও তানজিদ তামিম।

তামিম ইকবালের আজই দেশে ফেরার কথা রয়েছে। লন্ডনে চিকিৎসা শেষ করে অন্তত এক সপ্তাহের বিশ্রামে থাকবেন তিনি। এছাড়া বর্তমানে দেশের বাইরে আছেন সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, শরিফুল ইসলাম এবং তাওহীদ হৃদয়। সাকিব, শরিফুল এবং হৃদয় ব্যস্ত আছেন লঙ্কান প্রিমিয়ার লিগে। আর কানাডায় গ্লোবাল টি-২০ তে আছেন লিটন ও আফিফ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com