শনিবার, ১৩ Jun ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রাজধানীতে মধ্যরাতে নুরের বাসায় অভিযান

রাজধানীতে গতকাল মঙ্গলবার মধ্যরাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বাসায় অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তারা বাসার প্রতিটি রুমে তল্লাসি চালায়। প্রথমে বাসার দরজা খুলতে চাননি। পরে দরজা খুলে দেয়া হয়। ডিবি পুলিশের বেশ কয়েকজন সদস্য এ অভিযানে অংশ নেন। তারা প্রায় ঘণ্টাখানিক সময় অভিযান চালান। অভিযানের সময় নূরের স্ত্রী ও সন্তানরা আতঙ্কে কান্নাকাটি শুরু করে দেন।

জানা জায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ অভিযান চালানো হয়।

এ সময় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে ডিবি তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। গণঅধিকার পরিষদের উচ্চ পরিষদের সদস্য আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নুরুল হক নূরের বাসায় রাত ২টায় ডিবি অভিযান চালায়। এ সময় দরজা ভেঙে রুমে প্রবেশ করে বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যায় তারা। যারা অভিযানে এসেছিলেন তাদের মাঝে একজন মধ্যপ অবস্থায় অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ করেন তিনি।

ডিবি চলে যাওয়ার সময় নূরের বাসার সিসি ক্যামেরা ও হার্ডডিস্ক নিয়ে যায় বলেও জানান আবু হানিফ।

তিনি আরও বলেন, ‌এর আগে রাত ১০টার দিকে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে সাদা পোশাকে কয়েকজন তুলে নিয়ে যায়। একই সময়ে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার বাবাকেও তুলে নিয়ে যায় সাদা পোশাকে।

তবে নাজমুল হাসানকে তুলে নিয়ে যাওয়ার ৬ ঘণ্টা এবং বিন ইয়ামিন মোল্লার বাবাকে তুলে নিয়ে যাওয়ার ৮ ঘণ্টা পর ছেড়ে দেয়। আজ বুধবার ভোর ৪টায় তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানান গণঅধিকার পরিষদের উচ্চ পরিষদের এই সদস্য।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com