রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

চীনের অভিজাত পরমাণু অস্ত্রভাণ্ডার পরিচালনা বাহিনীতে বড় ধরনের রদবদল করেছেন দেশটির প্রেসিডেন্ট শি চিনপিং। শুদ্ধি অভিযানের অংশ হিসেবেই বাহিনীটির দুই শীর্ষ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অপসারিত দুই কর্মকর্তা হলেন চীনা সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) রকেট ফোর্সের প্রধান জেনারেল লি ইউচাও এবং তাঁর ডেপুটি জেনারেল লিউ গুয়াংবিন। কয়েক মাস ধরেই তাঁদের জনসমক্ষে দেখা যাচ্ছিল না।

গবেষণাপ্রতিষ্ঠান এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের ফেলো লাইল মরিস বলেন, সর্বশেষ এই শুদ্ধি উদ্যোগ তাৎপর্যপূর্ণ। কারণ গত কয়েক দশকের মধ্যে চীন পারমাণবিক কৌশলে অন্যতম বড় পরিবর্তন এনেছে।

উল্লেখ্য, চীনের শীর্ষ সামরিক কমান্ড হিসেবে পরিচিত সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান প্রেসিডেন্ট শি চিনপিং।চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গত মাসের শেষ দিকে এক বৈঠকে দলের সব পর্যায়ে ‘উদ্ভূত সমস্যা’ সমাধানের প্রচেষ্টার ওপর জোর দেন চিনপিং। সামরিক বাহিনীর ওপর দলের পূর্ণ কর্তৃত্ব বজায় রাখার বিষয়টি ছিল এর অন্যতম।

এদিকে নিখোঁজ থাকা জেনারেল লি এবং তাঁর ডেপুটি জেনারেল লিউ গুয়াংবিন কোথায় আছেন, সে বিষয়ে গতকাল পর্যন্ত মন্তব্য করেনি বেইজিং কর্তৃপক্ষ। তবে গত সপ্তাহে সাউথ চায়না মর্নিং পোস্ট পত্রিকার প্রতিবেদন বলছে, দেশটির দুর্নীতিবিরোধী কমিশন তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com