শনিবার, ১৩ Jun ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

টিএসসিতে নুরুল হককে মারধর

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক এবং তাঁর সহযোগীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় তাকে কয়েক দফায় বেধড়ক মারধর করা হয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় নুরুল হক ছাড়াও গণ অধিকারের ২০ জনের বেশি নেতা-কর্মী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার (২ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে টিএসসির সামনের সড়কে হামলার এ ঘটনা ঘটে। বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা, মানুষের জানমালের ক্ষতি ও হয়রানি এবং মাদ্রাসাছাত্র রেজাউল হত্যা ও বুয়েট শিক্ষার্থীদের গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদের ডাকা বিক্ষোভ সমাবেশে অংশ নিতে ক্যাম্পাসে গিয়েছিলেন নুরুল হক। বিকেল চারটায় টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচি হওয়ার কথা ছিল।

এই ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, শাহবাগ এলাকা থেকে নুরুল হকের নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা মিছিল নিয়ে ক্যাম্পাসে ঢুকছিলেন। মিছিলটি রাজু ভাস্কর্য পার হয়ে টিএসসির ডাস ক্যাফেটেরিয়ার সামনে পৌঁছালে মোটরসাইকেল নিয়ে মিছিলের সামনে দাঁড়িয়ে যান ছাত্রলীগের একদল নেতা-কর্মী। মোটরসাইকেল থেকে নেমে তাঁরা ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তাঁরা নুরুল হক ও তাঁর অনুসারী নেতা-কর্মীদের এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মারতে থাকেন। মারধর সহ্য করতে না পেরে নুরুল ও তাঁর অনুসারীরা দৌড় দিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের পেছন থেকে ধাওয়া করেন।

জানা গেছে, টিএসসি এলাকায় মেট্রোরেলের নিচে আরেক দফা নুরুলকে মারধর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এলোপাতাড়ি কিলঘুষি মারা হয় তাঁকে। এ সময় নুরুলের মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়। এই পর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি অংশ অন্য অংশকে থামানোর চেষ্টা করে। একপর্যায়ে নুরুল ও তাঁর অনুসারীরা দোয়েল চত্বরের দিকে দৌড় দেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি অংশ থামলেও অপর অংশটি নুরুলদের পেছন পেছন যায়। দোয়েল চত্বর এলাকা থেকে নুরুলকে সরিয়ে নেন তাঁর দলের নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com