বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
আমেরিকার সংস্কৃতিতে লিওনেল মেসি অনেক আগেই গা ভাসিয়েছেন। কাতার বিশ্বকাপ জয়ের আগেই সেখানে বাড়ি কিনেছিলেন তিনি। তারপর সেখানে বসবাসও শুরু করেন তিনি। ইন্টার মায়ামির জার্সি গায়ে অভিষেকের আগেই ফ্লোরিডার একটি সুপার শপে দেখা গিয়েছিল তাকে।
তখনই জানা গিয়েছিল মায়ামিতে একটি ক্যাফে আছে। যার নাম ‘হার্ড রক’। সেখানে আগত অতিথিদের জন্য গান পরিবেশন করেন শিল্পীরা। তবে সেটা এই রেস্টুরেন্টের বিশেষ বৈশিষ্ট নয়। ক্যাফেটির আকর্ষণীয় হলো একটি ফুড আইটেম। যার নাম ‘মেসি চিকেন স্যান্ডউইচ’। ফ্লোরিডা রাজ্যের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ায় আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়কের সম্মানার্থে স্যান্ডউইচটির এই নামকরণ হয়েছে।
মুরগির মাংসের ওপর মিলানেসা স্পিন, প্রোভোলোন পনির, আইওলি, টমেটো এবং আরগুলা দিয়ে তৈরি হয় এই ‘মেসি চিকেন স্যান্ডউইচ’।
সম্প্রতি মেসি হার্ড রকে গিয়ে সেই স্যান্ডউইচ নিয়ে বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। মূলত সেই স্যান্ডউইচের প্রচারণা। ভিডিওতে তাকে খাবার পরিবেশনকারীর পোশাকে দেখা গেছে। তবে নামের সঙ্গে মিল রেখে একটি গিটারও হাজির করেছিল তারা। সেই গিটার হাতেও ছবি তুলেছেন মেসি।