বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

ডেঙ্গু মশার চেয়েও মারাত্মক বিএনপি

‘ডেঙ্গু মশার চেয়ে বিএনপি আরও বেশি মারাত্মক’ মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মশা মারাত্মক, বিএনপি আরও বেশি মারাত্মক। অনেক ক্ষেত্রে ডেঙ্গুর চেয়ে আরও বেশি মারাত্মক বিএনপি। ডেঙ্গু মশা কামড়ায় আর বিএনপি আগুন জ্বালায়।

আজ শুক্রবার (০৪ আগস্ট) সকালে রাজধানীতে কৃষক লীগের আয়োজিত ডেঙ্গু মশা নিধন ও সচেতনতা তৈরি কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, করোনাসহ সব বিপদে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছে। করোনায় মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আওয়ামী লীগের পাঁচ নেতা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশে হাজার হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে ও মারা যাচ্ছে। বাংলাদেশের তুলনায় অনেক দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর হার অনেক বেশি। সরকার সেটা নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com