শনিবার, ১৩ Jun ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বরেণ্য জীবনের অধিকারী ছিলেন সাবেক সাংসদ পান্না কায়সার

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বরেণ্য লেখক-গবেষক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক সংগঠক, সাবেক সংসদ সদস্য শহীদজায়া অধ্যাপক পান্না কায়সার। তিনি শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের স্ত্রী এবং অভিনেত্রী শমী কায়সারের মা।

পান্না কায়সার ২৫ মে ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন। তার আরেক নাম সাইফুন্নাহার চৌধুরী। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। ১৯৬৯ সালে তার বিয়ে হয় শহীদুল্লা কায়সারের সঙ্গে। তার হাত ধরেই আধুনিক সাহিত্য ও রাজনীতিতে হাতেখড়ি হয় পান্না কায়সারের।

বিয়ের অল্প সময়ের ব্যবধানে তিনি স্বামীকে হারান। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সন্ধ্যায় আলবদর বাহিনীর কিছু সদস্য শহীদুল্লা কায়সারকে তাঁর ২৯ বি কে গাঙ্গুলী লেনের বাসা থেকে ধরে নিয়ে যায়। তারপর তিনি আর ফিরে আসেননি। দুই সন্তান শমী কায়সার এবং অমিতাভ কায়সারকে একাই মানুষ করেছেন।

মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার স্লোগানে পরিচালিত শিশু কিশোরদের সংগঠন খেলাঘর নিয়ে আজীবন সক্রিয় ছিলেন তিনি। গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যুদ্ধাপরাধীদের বিচারে।

রাজনীতিতেও সক্রিয় ছিলে পান্না কায়সার। ১৯৯৬-২০০১ সালের জাতীয় সংসদে আওয়ামী লীগের হয়ে এমপি নির্বাচিত হন তিনি। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন শিক্ষক।

সাহিত্য অঙ্গনেও বড় ভূমিকা রেখেছেন দেশবরেণ্য এই লেখক। মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা, গল্প-উপন্যাস মিলিয়ে বেশ কয়েকটি সাড়া জাগানো গ্রন্থের রচয়িতা তিনি। এরমধ্যে রয়েছে, পান্না কায়সারের সাহিত্যকর্ম:

মুক্তিযুদ্ধ: আগে ও পরে (১৯৯১), মুক্তি (১৯৯২), নীলিমায় নীল (১৯৯২), হৃদয়ে বাংলাদেশ (১৯৯৩), মানুষ (১৯৯৪), অন্য কোনখানে (১৯৯৪), তুমি কি কেবলি ছবি (১৯৯৪), রাসেলের যুদ্ধযাত্রা (১৯৯৪), দাঁড়িয়ে আছ গানের ওপারে (১৯৯৪), আমি (১৯৯৪), না পান্না না চুনি (১৯৯৫), অন্য রকম ভালোবাসা (১৯৯৫), সুখ (১৯৯৫)।

মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় অবদান রাখায় ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com