বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অধিনায়কত্ব ইস্যুতে যা ভাবছেন সাকিব

তামিম ইকবাল ইনজুরি কারণে এশিয়া কাপ খেলবেন না বলে ঘোষণা দিয়েছে। অন্যদিকে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কের পদও ছেড়েছেন গতকাল রাতে।

ইনজেকশন নিয়ে আপাতত ব্যথা কমিয়ে রেখেছেন দেশসেরা এই বাঁ-হাতি ওপেনার। এখনো কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি যে ব্যথা ফিরে আসবে কিনা বা পুরোপুরি সেরে উঠবেন কিনা। যে কারণে এশিয়া কাপে তিনি খেলছেন না।

সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী এশিয়া কাপে দলকে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক লিটন কুমার দাস। তামিমের অনুপস্থিতিতে ঘরের মাঠে অনুষ্ঠিত সবশেষ ভারত ও আফগানিস্তানের বিপক্ষে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

তবে যদি বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বের পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাহলে সেখানে লিটনকে থাকতে হবে ডেপুটি হয়েই। অধিনায়কত্বের গুরুভার তখন বর্তাতে পারে সাকিব আল হাসানের ওপর।

আবার ক্রিকেট বোর্ডের এ রকমও পরিকল্পনা আছে যে এশিয়া কাপে লিটনকে দিয়ে অধিনায়কত্ব করিয়ে বিশ্বকাপের আগে সাকিবের হাতে আনুষ্ঠানিকভাবে ধীরে সুস্থে অধিনায়কত্ব তুলে দেওয়া। বোর্ডের বেশ কিছু সূত্র মারফত নিশিচত হওয়া গেছে এই দু’টি তথ্য।

কিন্তু সাকিব বোর্ডের দু’টি পরিকল্পনার একটিতেও আগ্রহ দেখাননি এখন পর্যন্ত। অধিনায়কের পদে স্বল্প সময়ের জন্য বসতে নারাজ দেশসেরা এই বাঁ-হাতি অলরাউন্ডার।

সাকিবের বিশ্বস্ত একটি সূত্র থেকে জানা গেছে, ওয়ানডে দলের দায়িত্বটাই নিতে রাজি নন বাঁ-হাতি এই দেশসেরা অলরাউন্ডার। লম্বা সময়ের জন্য যদি ক্রিকেট বোর্ড তার ওপর দায়িত্ব দেয় সেক্ষেত্রে তিনি ভেবে দেখবেন। তাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ভেবে দেখার পর রাজি হবেন কিনা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com