বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এশিয়াডে পাকিস্তান-ভারতের গ্রুপে বাংলাদেশ

হাংজু এশিয়ান গেমসে এশিয়ার অন্যতম দুই জায়ান্ট ভারত ও পাকিস্তানের গ্রুপে পড়েছে বাংলাদেশ।

মঙ্গলবার হাংজুতে গেমস হকির ড্র অনুষ্ঠিত হয়। অংশ নিতে যাওয়া ১২ দল দুই গ্রুপে খেলবে। এ- গ্রুপে এই তিন দল ছাড়াও জাপান, সিঙ্গাপুর ও উজবেকিস্তান রয়েছে। অন্যদিকে বি- গ্রুপে খেলবে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন, ওমান, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্স আপ সেমিফাইনাল খেলবে। বাকি দলগুলো স্থান নির্ধারণের জন্য লড়বে।

শক্তির বিচারে এ-গ্রুপে ভারত, পাকিস্তান এবং জাপান এই তিন দলের পরেই বাংলাদেশের অবস্থান হওয়ার কথা। সেই হিসেবে গ্রুপে চতুর্থ হলে সপ্তম স্থানের জন্যই লড়তে হবে বাংলাদেশকে। জাকার্তা এশিয়াডে ষষ্ঠ হয়েছিল বাংলাদেশ। এবারও আগের অবস্থান ধরে রেখে আরও ভালো করার প্রত্যাশা ছিল বাংলাদেশের। তাইতো দক্ষিণ কোরিয়ান কোচ ইয়ংকে ঢাকায় আনা। ২৩ সেপ্টেম্বর গেমসের উদ্বোধন হবে। পরের দিনই হকি শুরু হবে। প্রথম দিন বাংলাদেশের প্রতিপক্ষ জাপান।

২৬ সেপ্টেম্বর পাকিস্তান, ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর, ৩০ সেপ্টেম্বর উজবেকিস্তান এবং ২ অক্টোবর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপে তৃতীয় বা চতুর্থ হলেও পঞ্চম বা সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে ৫ অক্টোবর। ৬ অক্টোবর পুরুষ ও ৭ অক্টোবর নারী হকির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com