বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মরক্কোকে হারিয়ে কোয়ার্টারে ফ্রান্স

ফিফা নারী বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মরক্কোর বিপক্ষে বড় জয় পেয়েছে ফ্রান্স। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের হিন্দমার্শ স্টেডিয়ামে মঙ্গলবার (৮ আগস্ট) মরক্কোকে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ফরাসি নারীরা।

মরক্কোর বিপক্ষে ম্যাচে ফেভারিট হয়ে মাঠে নামে ফ্রান্স। সেই ধারা অব্যাহত রাখে পুরো ম্যাচে। প্রথম মিনিট থেকেই আধিপত্য বিস্তার করে খেলে লা ব্লুরা। তাদের আক্রমণাত্মক ফুটবলের সামনে টিকতে পারেনি মরক্কান রক্ষণভাগ। ১৫ মিনিটে কাদিদিয়াতু দিয়ানির গোলে এগিয়ে যায় ফ্রান্স।

দ্বিতীয় গোল আসে ম্যাচের ২০ মিনিটে। এবার স্কোরশিটে নাম লেখান কেনজা দালি। ২৩ মিনিটে ইয়ুগনি সমারের গোলে ব্যবধান ৩-০ করে ফ্রান্স। আট মিনিটের এক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় মরক্কো। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি আফ্রিকার দেশটি।

প্রথমার্ধে তিন গোলের লিড নিয়ে বিরতিতে যায় ফ্রান্স। বিরতি থেকে ফিরে আবারও আক্রমণ করে দালি-সমাররা। ৭০ মিনিটে দলের পক্ষে চতুর্থ এবং ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন সমার। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মরোক্কান নারীরা।

শেষ ষোলোর আরেক ম্যাচে কাটালিনা উসমির একমাত্র গোলে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে কলম্বিয়া।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com