রবিবার, ২৮ Jun ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
চলমান বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে থাকা ট্রফিটি এখন পর্যন্ত সাধারণ মানুষ কাছ থেকে দেখার সুযোগ পাননি। অধিক সংখ্যক মানুষকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ করে দিতেই আজ (বুধবার) ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য এই ট্রফি প্রদর্শন করা হবে।
বসুন্ধরায় এই প্রদর্শনী চলবে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। যেখানে নির্দিষ্ট একটি দূরত্ব থেকে ভক্তরা ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন। তবে এজন্য লাগবে না কোনো টিকিট।
গত রোববার রাতে বাংলাদেশে আসে বিশ্বকাপ ট্রফি। সোমবার ট্রফিটি রাখা হয় পদ্মা সেতুতে। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রাখা ছিল ট্রফি। এসময় ক্রিকেটার, সংগঠক ও সংবাদকর্মীদের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়েছেন।