শনিবার, ১৩ Jun ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রাজধানীতে নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

সরকার পতনের এক দফা দাবিতে আগামী ১১ আগস্ট শুক্রবার জুমার নামাজের পর রাজধানীতে গণমিছিল করবে বিএনপি ও তার সমমনা রাজনৈতিক দলগুলো।

আজ বুধবার (৯ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আগামী ১১ আগস্ট শুক্রবার জুমার নামাজের পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে দুটি গণমিছিল হবে। এক দফার দাবিতে এই গণমিছিল অনুষ্ঠিত হবে।

আশা করি, এই গণমিছিল কর্মসূচিতে সরকার কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না। যদি বাধাপ্রদান করে তার দায় সরকারকেই বহন করতে হবে। এটা যুগপৎ কর্মসূচি, অন্যান্য দলও তাদের অবস্থান থেকে একই কর্মসূচি করবে।’ পুলিশের অনুমতির বিষয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, কোনো অনুমতির বিষয় নেই। এতে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর দক্ষিণের আব্দুস সালাম, বিএনপি নেতা আতাউর রহমান ঢালী, শহীদ উদ্দিন চৌধুরী, সরাফত আলী সপু।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com