শনিবার, ১৩ Jun ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
আজকের গণমিছিলের জন্য বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১১ আগস্ট) অনুমতি নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, বিএনপি কর্মসূচির বিষয়ে অনুমতি নিয়েছে।
ঢাকায় আজ গণমিছিল করবে বিএনপি। ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির ব্যবস্থাপনায় কেন্দ্রীয় এ কর্মসূচি পালিত হবে। সরকারের পদত্যাগ দাবিতে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গীরাও আজ রাজপথে থাকবে।
যদিও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে গত বুধবার (৯ আগস্ট) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণার সময় অনুমতি ছাড়াই কর্মসূচি পালনের কথা বলেছিলেন।