শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

এশিয়া কাপের দলে নেই মাহমুদউল্লাহ, নতুন মুখ তামিম

আসন্ন এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার (১২ আগস্ট) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে ১৭ জনের স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। দলে নতুন মুখ ওপেনার তানজিদ হাসান তামিম। তবে এই টুর্নামেন্টের জন্য বিবেচিত হননি অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ।

মাহমুদউল্লাহর পাশাপাশি এশিয়া কাপের দলে জায়গা হয়নি তাইজুল ইসলাম ও রনি তালুকদারের। এবারের এশিয়া কাপ শুরু হবে ৩০ আগস্ট। প্রথম রাউন্ডে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ছয়টি দল। দলগুলো হলো – পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল ও আফগানিস্তান।

বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দুটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠবে সুপার ফোরে। সেখান থেকে শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। ১৭ সেপ্টেম্বর কলম্বোয় ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এশিয়া কাপের।

এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, আফিফ হোসেন, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, নাঈম শেখ, তাওহীদ হৃদয় ও তানজীদ তামিম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com