শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

বড় জয়ে সেমিতে মেসির মায়ামি

ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর টানা পাঁচ ম্যাচে গোল পেলেন লিওনেল মেসি। শনিবার ভোরে ঘরের মাঠ ভিআরভি পিঙ্ক স্টেডিয়ামে শার্লোট এফসিকে ৪-০ গোলে হারিয়েছে মিয়ামি। ফলে লিগস কাপের সেমিফাইনালে উঠে গেছে যুক্তরাষ্ট্রের এই দলটি। এই ম্যাচেও গোল পেয়েছেন মেসি।

ম্যাচের দ্বাদশ মিনিটেই এগিয়ে যায় মিয়ামি। এবারো পেনাল্টি শট নেননি অধিনায়ক মেসি। দারুণ স্পটকিকে গোলটি করেন জোসেফ মার্টিনেজ। ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট টেইলর।২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মিয়ামি।

মেসির দল তৃতীয় গোলটি পায় ম্যাচের ৭৮তম মিনিটে। গোলটি ছিল আত্মঘাতী। মিয়ামির আক্রমণ প্রতিহত করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন মালান্দা।

মেসি গোল করেন ৮৬তম মিনিটে। বাঁ পায়ের দারুণ গোলে ব্যবধান ৪-০ করেন আর্জেন্টাইন মহাতারকা। ফলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি।

মিয়ামির জার্সিতে ৫ ম্যাচেই গোল করেছেন মেসি। লিগ কাপে মেসির গোলসংখ্যা এখন ৮টি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com