শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

হ্যারি কেইনের অভিষেক ম্যাচে দানি ওলমোর হ্যাটট্রিক

বায়ার্ন মিউনিখের হয়ে অভিষেকটা রাঙাতে পারলেন না হ্যারি কেইন। টটেনহাম ছেড়ে জার্মান ক্লাবে পাড়ি জমানো এই ফুটবলারের সঙ্গী হয়েছে হতাশা। জার্মান সুপার কাপে আরবি লাইপজিগের কাছে ৩-০ গোলে হেরে শিরোপা বঞ্চিতও হয়েছে বাভারিয়ানরা।

চার বছরের চুক্তিতে বায়ার্নে এসেছেন কেইন। আজ লাইপজিগ ম্যাচ দিয়েই হয়েছে তার অভিষেক। তবে তার অভিষেকের ম্যাচে হ্যাটট্রিক করেছেন লাইপজিগ ফুটবলার দানি ওলমো।

ম্যাচের তিন মিনিটেই গোল পেয়ে যায় লাইপজিগ। ৪৪ মিনিটে দ্বিতীয় গোল করে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দুই দল।

বিরতির আগ পর্যন্ত হ্যারি কেইন মাঠে নামেননি। তবে ম্যাচের ৬৪ মিনিটে মাঠেন নামেন ইংলিশ ফুটবলার। তিনি মাঠে নামার ৪ মিনিট পর তৃতীয় গোল পায় লাইপজিগ। সেটাও করেন ওলমো। এই গোলে তিনি হ্যাটট্রিক পূরণ করেন। তারপর কোনো দল আর গোল পায়নি।

হ্যারি কেইনের অভিষেক ম্যাচটা ওলমোর হ্যাটট্রিক আর শিরোপায় রাঙিয়েছে লাইপজিগ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com