শনিবার, ১৩ Jun ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এখন মানুষ ভোট দিতে পারে না, শয়তানরা ভোট দেয় : কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, গত কয়েক বছর যাবত মানুষ ভোট দিতে পারে না- শয়তানরা ভোট দেয়। দিনের ভোট রাতে হয়। শনিবার (১২ আগস্ট) বিকালে শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনের সময় আমরা যখন জোটে গিয়েছিলাম আজও অনেকে মনে করেন আমরা বিএনপির জোটে গিয়েছিলাম। আমি কখনও মনে করি না, আমি এক মুহুর্তের জন্যও বিএনপির জোটে গিয়েছিলাম। ডক্টর কামালের জন্য ঐক্যফ্রন্টে গিয়েছিলাম।

বঙ্গবীর নির্বাচন কমিশনারকে ইঙ্গিত করে বলেন, সকালে কেন্দ্রে ব্যালট পেপার যাবে বলেছে- নির্বাচন কমিশনার। রাতে ব্যালট পেপার যাবে না। সেখানে যারা রক্ষক তারাই যদি ভক্ষক হয় তাহলে সকালে গেলেও যা- রাতে গেলেও তা হবে। আগামি নির্বাচন সুষ্ঠু না হলে প্রধানমন্ত্রী সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমান বদির সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আল মনছুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিটলু, বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু, সখীপুরের সাবেক মেয়র ছানোয়ার হোসেন, জেলা যুব আন্দনের সভাপতি অতিকুর রহমান সাদেক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com