বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

নির্বাচনের আগে কোনো দেশের সাথে চুক্তি করবে না বাংলাদেশ : সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

নির্বাচনের আগে তড়িঘড়ি করে কোন দেশের সাথেই চুক্তি করবে না বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড একে আব্দুল মোমেন।

শনিবার বেলা ২টায় সিলেট নগরীর শাহী ঈদগাহে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

চুক্তি না করার ফলে বাংলাদেশের অর্থনীতিতে কোন প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী অর্থনীতি। বাংলাদেশের অর্থনৈতিক পলিসি ব্যালেন্স করে চলে বলে জানান পররাষ্ট্র মন্ত্রী।

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিদেশী রাষ্ট্রের কথা বলা নিয়ে পররাষ্ট্র মন্ত্রী বলেন, বাংলাদেশ বিদেশী কোন সংস্থার পরামর্শ নিয়ে চলে না। এসময় তিনি আরও বলেন, আগামী নির্বাচনে যেনো ভুয়া ভোট না হয় সেদিকেও সরকার খেয়াল রাখছে। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন কমিশন অন্যান্য দেশের তুলনায় শক্তিশালী।

তত্ত্বাবধায়ক সরকার একটি ডেড ইস্যু উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com