বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এমবাপ্পে-পিএসজি চুক্তিতে আসছে নতুন মোড়!

কিলিয়ান এমবাপ্পেকে পিএসজি আর রাখতে চায় না। তবে এমবাপ্পে এখনই যেতে নারাজ। দু পক্ষই নাছোড়বান্দা। এই অবস্থায় তাকে ছাড়াই লিগ ওয়ানের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল প্যারিসিয়ানরা।

লরিয়ের বিপক্ষে করেছে গোলশূন্য ড্র। এমন অবস্থায় তাকে দলের সঙ্গে অনুশীলনে ফিরিয়েছেন কোচ লুইস এনরিকে। তবে নতুন খবর ফরাসি অধিনায়কের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নাকি ২০২৫ পর্যন্ত নিতে চায় কাতারি মালিকানার ক্লাবটি।

এমবাপ্পে-পিএসজি চুক্তির নতুন মোড়ের তথ্যটি নিশ্চিত করেছে বৃটিশ গণমাধ্যম ডেইলি স্টার।

এমবাপ্পেকে পিএসজির অনুশীলনে স্থগিতাদেশ দিয়েছিল ক্লাব। কিন্তু তাকে ছাড়া দলের হাল দেখে আর বসে থাকেনি। বহিষ্কারাদেশ তুলে দিয়েছে। এবার তারা উদ্যোগ নিয়েছে চুক্তির মেয়াদ বাড়ানোর।

স্কাই স্পোর্টসের সাংবাদিক কাভে সোলহেকোল দাবি করেছেন, এই গ্রীষ্মে এমবাপ্পে পিএসজিতেই থাকবেন। এক টুইটে তিনি লিখেছেন, ‘কিলিয়ান এমবাপ্পে থাকবেন এবং এই মৌসুমে পিএসজির হয়ে খেলবেন। শুধু তাই নয়, পিএসজি এখন ফরাসি তারকার সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তি বাড়ানোর আশা করছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com