শনিবার, ১৩ Jun ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পূর্বধলায় জাতীয় শোক দিবস পালনে আ‘লীগের ব্যাপক প্রস্তুতি

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আহমদ হোসেনের নির্দেশনায় জাতীয় শোকদিবস পালনের জন্য উপজেলার হেলিপ্যাড মাঠে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেখানে মঞ্চ ও প্যান্ডেল বানানোর কাজ দ্রুত এগিয়ে চলছে। নেতা কর্মীদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ের নেতাদের সাথে দফায় দফায় মিটিং ও যোগাযোগ করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন মুঠোফোনে এই প্রতিবেদককে জানান, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে সবাইকে ঐক্যবদ্ধভাবে জাতীয় শোক দিবস পালনে নির্দেশনা দেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছাসহ ১৫ আগস্টে সকল শহীদের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে মসজিদ, মন্দিরসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীকের অনুসারীদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হবে পূর্বধলা মধ্য বাজারের দলীয় কার্যালয়ে। কর্মসূচী সফল করতে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তোরণ নির্মাণ ও ইউনিয়ন পর্যায়ে ব্যানার পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এরশাদ হোসেন মালু জানান দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য প্রত্যেক ইউনিয়নের নেতা কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া দলীয় কার্যালয়ের উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশ ও মিলাদ মাহফিল আয়োজন করা হবে। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজনের উপস্থিতিতে জাতীয় শোক দিবস পালন করা হবে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে। সেখানে বড় জমায়েতের জন্য মঞ্চ ও প্যান্ডেল নির্মানের কাজ এগিয়ে চলছে। নেতা কর্মীদের জন্য ব্যানার ফেস্টুন তৈরী করা হয়েছে। এখানের আয়োজক কমিটির অন্যতম সদস্য উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: সাজ্জাদ হোসেন জানান দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে নেতাকর্মীদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতের কথা বলা হয়েছে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন।

ঢাকা মহানগর উত্তরের কৃষকলীগের সহ সভাপতি মাজহারুল ইসলাম সোহেলের নির্দেশনায় তার অনুসারীদের অংশগ্রহনে জাতীয় শোক দিবস পালিত হবে উপজেলার জেলা পরিষদ অডিটরিয়াম চত্ত¡রে। এর জন্য সেখানে মঞ্চ ও প্যান্ডেল তৈরীর কার্যক্রম চলমান রয়েছে। পুরো উপজেলা পরিষদকে শোকের আবহে সজ্জিত করা হয়েছে। মাজহারুল ইসলাম সোহেল জানান, জেলা পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে বিনম্র শ্রদ্ধায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হবে। এর জন্য প্রতিটি ইউনিয়ন থেকে নেতাকর্মীদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ার তুহিন আহম্মদ খানের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হবে উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ময়দানে। এ লক্ষে সেখানে মঞ্চ ও প্যান্ডেল তৈরী করা হচ্ছে। তুহিন আহম্মদ খান জানান ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে শোককে শক্তিতে রুপান্তরের প্রত্যয় নিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে।

পৃথক স্থানে পৃথকভাবে ১৫ আগস্ট জাতীয় শোকদিবসের কর্মসুচী পালনকে কেন্দ্র করে যাতে কোন রকম বিশৃংখলা সৃষ্টি না হয় সে জন্য আইনশৃংখলা বাহিনীর লোকজন বিশেষ সতর্ক অবস্থায় রয়েছে। আজ সোমবার বিকেলে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে পূর্বধলা থানার সকল পুলিশ সদস্যের অংশগ্রহনে একটি টহল দেওয়া হয়েছে। এ সময় থানা থেকে শুরু হয়ে পুলিশী টহলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম জানান, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস শান্তিপূর্নভাবে উদযাপনের জন্য পুলিশি টহল জোরদার থাকবে। এই বিশেষ দিনে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ সতর্ক থাকবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com