বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিশ্বকাপে চ্যালেঞ্জ নিতে চান সাকিব

বাংলাদেশের ক্রিকেটে নানা সময় নেতৃত্বে পালাবদল হয়েছে। সাকিবও অধিনায়কত্ব পেয়েছেন। আবার হারিয়েছেন। সময়ের পালাবদলে সাকিব আবার বাংলাদেশের অধিনায়ক। এবার শুধু এক ফরম্যাট নয়, তিন ফরম্যাটেই দলনেতা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। তার নেতৃত্বে আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ এবং অক্টোবরে ভারতের মাটিতে ওয়ানডে বিশ^কাপ খেলবে বাংলাদেশ। আসন্ন বিশ^কাপে বাংলাদেশকে সাফল্য এনে দিতে মরিয়া সাকিব জানিয়েছেন, ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ কতটা ভালো দল সেটি বিশ^কাপে দেখানোর চ্যালেঞ্জ।

২০১১ বিশ্বকাপের পর সাকিব আবার বাংলাদেশকে বিশ্বকাপে নেতৃত্ব দিতে যাচ্ছেন। এর আগে কেবল মাশরাফি দুইবার বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। আসন্ন বিশ্বকাপে ভালো কিছু করতে আশাবাদী এই বাঁ-হাতি। জাতীয় দলের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স আসন্ন বিশ্বকাপে আশা দেখাচ্ছে তাকে।

চলমান লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) ১৭তম ম্যাচে জাফনা কিংসের বিপক্ষে খেলতে নেমে নিজের অধিনায়কত্ব ও বিশ্বকাপে দলের সম্ভাবনা নিয়ে কথা বলেন গল টাইটান্সের হয়ে মাঠে নামা সাকিব। রোববার অনুষ্ঠিত ম্যাচে জাফনাকে ৭ উইকেটে হারিয়ে চার ম্যাচ পর জয়ের দেখা পায় গল। দলের হয়ে ৪ ওভার বল করে ১৩ রানে ১ উইকেট নেন সাকিব। ব্যাট হাতে ৪ বলে ২ রান করে ফেরেন তিনি। ম্যাচ চলাকালে সম্প্রচারকারী ব্রডকাস্ট প্রতিনিধির সঙ্গে কথা বলেন সাকিব। আবার ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে জানতে চাওয়া হলে সাকিব বলেন, ‘এটা আমার জন্য নতুন কিছু নয়।’

গত চার বছরে বাংলাদেশ ওয়ানডেতে কতটা ভালো করেছে, সেটি আগামী বিশ^কাপে দেখাতে চান সাকিব। তিনি বলেন, ‘গত চার বছরে আমরা কতটা ভালো দল হয়ে উঠেছি, সেটা দেখানোই এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। বিশ্বকাপে ভালো করার দারুণ সুযোগ আছে আমাদের সামনে।’ ২০১৯ সালের বিশ^কাপের পর বিশ^কাপ সুপার লিগ চালু করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিশ^কাপ সুপার লিগে ২৪ ম্যাচে ১৫ জয়, ৮টি হার ও ১টি পরিত্যক্ত ম্যাচে ১৫৫ পয়েন্ট পায় বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচে ১৫৫ পয়েন্ট পায় বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডও। রান রেটে পিছিয়ে থাকায় টেবিলের তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে টাইগাররা। টেবিলে বাংলাদেশের পেছনে পড়েছিল- ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো।

বিশ^কাপ সুপার লিগে নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে খেলেছে বাংলাদেশ। পিঠের ইনজুরির কারণে সদ্য অধিনায়কত্ব ছাড়েন তামিম। তার জায়গায় আবারও নেতৃত্ব পান সাকিব। আসন্ন বিশ^কাপ নিয়ে সাকিব আরও বলেন, ‘আমরা এখন খুবই ভালো দল। ওয়ানডে ফরম্যাটে আমরা ভালো খেলছি। আমরা কতটা ভালো, সেটাই এখন দেখানোর সময় এসেছে।’

২০১৯ বিশ্বকাপে সাকিব ছিলেন উড়ন্ত। ব্যাট হাতে ৬০৬ রানের সঙ্গে বল হাতে পেয়েছিলেন ১১ উইকেট। এবার নিশ্চিতভাবে নিজের পুরনো অর্জনকে ছাড়িয়ে যেতে চাইবেন। তবে তার কাছে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলগত অর্জনই সবচেয়ে বড়। এজন্য শেষ চার বছরে যে ধারাবাহিক ক্রিকেট ওয়ানডেতে খেলছে বাংলাদেশ তা বিশ্বমঞ্চে ফুটিয়ে তোলাকে গুরুত্বপূর্ণ মনে করছেন এই সংস্করণে ৫০ ম্যাচে নেতৃত্ব দেওয়া সাকিব।

বিশ^কাপের আগে সাকিবের নেতৃত্বে এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও রয়েছে টাইগারদের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com