শুক্রবার, ১২ Jun ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘এক দফা’ দাবিতে শুক্রবার বিএনপির গণমিছিল

সরকার পতনের ‘এক দফা’ যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সাপ্তাহিক ছুটির দিন আগামী শুক্রবার ঢাকাসহ দেশের সব মহানগরে গণমিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি। এছাড়া দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের সাজা স্থগিত করে ‘সাময়িক মুক্তিতে’ থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘মুক্তি’ ও ‘উন্নত চিকিৎসার’ দাবিতে বৃহস্পতিবার সারা দেশে লিফলেট বিতরণ এবং শনিবার সব মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রারও ডাক দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিং করে এই সিদ্ধান্তের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, যুগপৎ আন্দোলনে থাকা অন্যান্য জোট ও দলগুলো একই দিন নিজ নিজ অবস্থানে থেকে কর্মসূচি পালন করবে। ঢাকার পদযাত্রা হবে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে।

গত ১২ জুলাই বিএনপিসহ সমমনা জোটগুলো যুগপৎভাবে ‘এক দফা’ দাবিতে আন্দোলনে ডাক দয়। এরপর গত ২৮ জুলাই ঢাকায় মহাসমাবেশ ও ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করে তারা।

এই এক দফাতেই বিএনপির বেশ কয়েকটি দাবি আছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পদত্যাগ ছাড়াও ভোটের আগে সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর এবং ‘নিরপেক্ষ’ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছে তারা।

একই দাবিতে ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনও বিএনপি ও তার জোটের শরিকরা বর্জন করে প্রতিরোধের ডাক দিয়েছিল। তবে একাদশ সংসদ নির্বাচনে তারা অংশ নেয় আওয়ামী লীগের অধীনেই।

দুইবার আন্দোলনে নেমে ব্যর্থ হলেও বিএনপি এবার বেশ আশাবাদী। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত রোববার এক আলোচনায় বলেন, ‘নিশ্চিন্তে থাকুন, পরিবর্তন আসছে’।

এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বুধবার দোয়া মাহফিল হবে বলেও জানান রিজভী।

ব্রিফিংয়ে বিএনপির মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মোস্তাক মিয়া, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, মীর সরাফত আলী সপু, নাসির উদ্দিন অসীম, রাকিবুল ইসলাম বকুল ও আবদুল কাদির ভুঁইয়া জুয়েলও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com