বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রো লীগে টানা ২ হার রোনালদো-মানেদের

সৌদি প্রো লিগে টানা দ্বিতীয় ম্যাচে হার দেখল আল নাসর। এবার আল তাউনের কাছে ২-০ গোলে হেরে যান ক্রিস্টিয়ানো রোনালদোরা। যদিও আগের ম্যাচে আল ইত্তিফাকের কাছে ২-১ গোলে পরাজয়ের ম্যাচে ছিলেন না পর্তুগিজ তারকা। যেখানে লিগের শুরুতেই টানা দুই হারে বেশ চাপেই পড়ে গেল আল নাসর।

আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের শিরোপা জিতে মৌসুমে দারুণ কিছু করার বার্তা দেওয়া আল নাসর প্রো লিগ শুরু করল বেশ ব্যর্থতা দিয়ে। এদিন ম্যাচ শেষ হওয়ার পর রেফারির ওপর ক্ষোভ ঝাড়তেও দেখা যায় রোনালদোকে এবং বেশ অসন্তোষ নিয়েই মাঠ ছেড়ে যান।

ফেভারিট আল নাসর ঘরের মাঠে রোনালদো, মানে, আন্দ্রেসন তালিসকা ও মার্সেলো ব্রজোভিচদের নিয়ে মাঠে নামে। তবে শক্তিশালী আল নাসরের বিপক্ষে নিখুঁত পরিকল্পনা নিয়েই মাঠে নামে তাউন। রক্ষণ সুদৃঢ় রেখে প্রতি-আক্রমণের ওপর ভরসা রাখে তারা। যার ফলও পায় ক্লাবটি। আল নাসরের একের পর এক আক্রমণ সামলানোর পাশাপাশি সামনে আসা সুযোগও কাজে লাগায় অতিথিরা।

এদিন ম্যাচের ২০ মিনিটেই লেয়ান্দ্রো তাওয়াম্বার গোলে লিড নেয় তাউন। আর ম্যাচ শেষ হওয়ার আগমুহূর্তে নিজেদের দ্বিতীয় গোলটি করেন তাউনের আহমেদ বাহউসাইন। লিগে এটি তাউনের প্রথম জয়। এর আগে নিজেদের প্রথম ম্যাচে আল ফাতেহর সঙ্গে ১-১ গোলে ড্র করে ক্লাবটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com