শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শোকের মাসে সংঘর্ষ: ইবি ছাত্রলীগের ৮ কর্মী বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গত রবিবার (২০ আগস্ট) শোক দিবসের আলোচনা শেষে কয়েক দফায় সংঘর্ষের ঘটনায় ৮ কর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে সাময়িক বহিষ্কৃতদের স্থায়ী বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে আবেদন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রবিবার শোক দিবসের আলোচনা শেষে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে শাখা ছাত্রলীগের ৮ কর্মীকে সাময়িক বহিষ্কার করা হলো। বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল শাখার কর্মী সাব্বির খান, শামীম রেজা, আকিব মাসুদ অনুভব, আব্দুল কাদের ও পারভেজ হোসেন বানাত, শেখ রাসেল হল শাখার আশিক কুরাইশী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার শাহদুল্লাহ সিদ্দিকী সাইমুন ও তাসিন আজাদ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

এর আগে গত রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মিলনায়তন থেকে বের হওয়ার সময় শেখ রাসেল হল ও জিয়াউর রহমান হল শাখার ছাত্রলীগকর্মীরা সংঘর্ষে জড়ায়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার ছাত্রলীগকর্মীরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় ৮ ছাত্রলীগকর্মী আহত হন।

বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ শীর্ষক এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল হাই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com