শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

ইন্ডিপেনডিয়েন্টের কোচ হচ্ছেন তেভেজ

আর্জেন্টাইন ক্লাব ইন্ডিপেনডিয়েন্টের কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন দেশটির সাবেক ফুটবলার কার্লোস তেভেজ।

গত শনিবার কোলনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে ইন্ডিপেনডিয়েন্ট। এর পরদিন দলটির কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান রিকার্দো জিয়েলিনস্কি। তার শূন্যস্থান পূরণ করতেই আর্জেন্টিনার হয়ে দুটি বিশ্বকাপ খেলা তেভেজকে বেছে নিচ্ছে ক্লাবটি।টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আর্জেন্টিনার সময় মঙ্গলবার সকালে (বাংলাদেশ সময় বুধবার) চুক্তি হতে পারে দুই পক্ষের।

২০০৪ সালের মার্চে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক তেভেজের। দেশের হয়ে সব মিলিয়ে খেলেন ২০০৬ ও ২২২০ সালের আসরে।, ২০০৬ সালে ওয়েস্টহ্যামে যোগ দেন তেভেজ। এরপর খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির হয়েও। খেলেছেন ইতালির বিখ্যাত ক্লাব জুভেন্টাসেও। প্রিমিয়ার লিগ, একটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জিতেছেন তিনি।

২০১৫ সালের শেষ দিকে তেভেজ চলে আসেন আর্জেন্টিনায়, খেলা শুরু করেন বোকা জুনিয়র্সের হয়ে। খেলোয়াড়ি জীবনে সাফল্যের পর কোচ হিসেবে তেভেজ কেমন করেন সেটাই দেখার বিষয়!

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com