বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

নড়াইলে “বঙ্গবন্ধু ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

“আমার মাটি আমার মা… প্রান দেব তবু ছাড়ব না”জাতীয় শোক দিবস উপলক্ষে, বঙ্গবন্ধু ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ ” শীর্ষক আলোচনা সভা হয়েছে।

মঙ্গলবার ( ২২ আগষ্ট) বিকালে মুলিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ আলোচনা সভা হয়। মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ও বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন মুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মুলিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রবীন্দ্রনাথ অধিকারী।

প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ অধিকারী।

বিশেষ অতিথি সাবেক ডেপুটি কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ( নড়াইল জেলা ইউনিট) এ্যাডঃ এস,এ, মতিন।

প্রধান আলোচক,অনুষ্ঠানের সমন্বয়ক ও বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ মো. তরিকুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক, শরীফুল ইসলাম লিটু,সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ( নড়াইল জেলা শাখা) দেবাশীষ কুন্ডু মিটুল, মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার সিংহ, সহকারী অধ্যাপক(ঢাকা সিটি কলেজ) দেলোয়ার রহমান দিপু, সভাপতি পূজা উদযাপন পরিষদ কলোড়া ( ইউনিয়ন শাখা),প্রণব মিত্র প্রমুখ।

আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিহির রনজন বিশ্বাস।

প্রধান আলোচক,অনুষ্ঠানের সমন্বয়ক ও বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ মো. তরিকুল ইসলাম বলেন,এদেশ আমার আপনার সকলের,সকল ধর্মেও লোকদের।

বঙ্গবন্ধু ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ”শীর্ষক আলোচনা সভায় মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকশ ছাত্রছাত্রী অংশ গ্রহন করে। আলোচনার আগে স্কুলের ৫জন ছাত্রছাত্রীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের উপর আলোচনার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com