বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এবাদতের জায়গায় তানজিম সাকিব

পেসার এবাদত হোসেনের বদলি হিসেবে প্রথমবার জাতীয় দলে সুযোগ হয়েছে তানজিম হাসান সাকিবের। এশিয়া কাপের স্কোয়াডে সাকিবকে নেওয়া হয়েছে।

হাঁটুর ইনজুরিতে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন এবাদত। ডানহাতি পেসার অগ্রবর্তী ক্রুসিয়েট লিগামেন্টে চোট বয়ে বেড়াচ্ছেন। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে চোটে পড়েন এবাদত। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বোলিংয়ের সময় বাঁ পায়ে চোট পান। যে কারণে আফগানদের বিপক্ষে টি২০ সিরিজের দলে তাকে রাখা হয়নি।

ধারণা করা হচ্ছিল, এশিয়া কাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। কিন্তু এই পেসার এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। সামনে বিশ্বকাপ থাকায় তাকে নিয়ে ঝুঁকিও নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। এজন্য তাকে পুরোপুরি বিশ্রামে পাঠিয়ে পুনর্বাসনের কাজ করতে বলা হয়েছে।

বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশিস চৌধুরী বলেছেন, ‘এবাদত ইনজুরির পরে ছয় সপ্তাহ পুনর্বাসনের মধ্যে ছিলেন। এই সময়ের মধ্যে আমাদের একাধিক এমআরআই করা হয়েছে এবং রিপোর্টগুলো বলছে, তার চোট এখনো সেরে ওঠেনি। যা উদ্বেগের বিষয় এবং তার আরও পুনর্বাসন প্রয়োজন। তাই এশিয়া কাপ থেকে বাদ পড়েছেন তিনি।’

‘বাংলাদেশ দলের পরবর্তী বড় ইভেন্টের গুরুত্ব বিবেচনা করে, যা অক্টোবরে আইসিসি বিশ্বকাপ, বিসিবি এবাদতকে সম্পূর্ণ ফিটনেস ফিরিয়ে আনার জন্য এবং যত তাড়াতাড়ি সম্ভব খেলানোর জন্য নিরাপদ চিকিৎসা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনে দেশের বাইরে চিকিৎসা এবং কনসালটেন্ট করাও হবে।’ – যোগ করেন তিনি।

এশিয়া কাপের স্ট্যান্ডবাই তালিকায় ছিলেন সাকিব। এবার প্রতিশ্রুতিশীল পেসারকে নেওয়া হলো মূল স্কোয়াডে। ৩৭ লিস্ট ‘এ’ ম্যাচে সাকিব ৫৭ উইকেট পেয়েছেন। ২০ বছর বয়সি পেসার কিছুদিন আগে ইমার্জিং দলের হয়ে শ্রীলংকায় এশিয়া কাপ খেলেছেন। যেখানে ৩ ম্যাচে তার শিকার ছিল ৯ উইকেট।

সাকিবের অন্তর্ভুক্তিতে স্কোয়াডে এখন পাঁচজন খেলোয়াড় আছেন যারা ২০২০ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী এবং তানজিদ হাসান তামিম শুরু থেকেই স্কোয়াডে ছিলেন।

প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া নিয়ে অনুভূতি জানিয়ে তানজিম সাকিব বলেন, ‘আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। ছোট বেলা থেকেই সব খেলোয়াড়দেরই স্বপ্ন থাকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার। আমারও সেটা ছিল, তো আলহামদুলিল্লাহ, এখন সত্যি হচ্ছে। খুবই ভালো লাগছে।’

একাদশে সুযোগ পাওয়া নিয়ে তানজিম বলেন, ‘আমি সব জায়গায় চেষ্টা করি দলের চাওয়া অনুযায়ী বোলিং করার। যদি আমি এশিয়া কাপের দলে (একাদশে) সুযোগ পাই তাহলে অবশ্যই দল যেটা চাইবে বা অধিনায়ক যেটা আশা করবেন, সেটা পূরণ করার চেষ্টা করব। এছাড়া অনুশীলনে চেষ্টা করছি নিজের সর্বোচ্চটা দিয়ে প্রস্তুত হওয়ার।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, নাঈম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com