শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

খালেদা জিয়ার মুক্তি দাবী করে মৃত্যুর কোলে ঢলে পড়েন বিএনপি নেতা!

বুধবার (২৩ আগস্ট) দুপুরের দিকে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের বিএনপি নেতা রফিক উল আহমেদের বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

মোঃ সোলায়মান আকন (৬৫) উপজেলার মারতা গ্রামের মৃত ছাবেদ আলী আকনের ছেলে। তিনি উপজেলার প্রহলাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপির উপদেষ্টা ছিলেন।

সভামঞ্চে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিএনপির এ নেতার মৃত্যু হয়েছে জানিয়ে গভীর শোক জানিয়েছেন উপজেলা ও জেলা বিএনপির নেতারা।

প্রত্যক্ষদর্শী বিএনপি নেতাকর্মীরা জানান, উপজেলা বিএনপির পরিচিতি ও আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন মোঃ সোলায়মান আকন। তিনি ওই সভায় বেশ কিছুক্ষণ বক্তব্য রাখেন। সমকালীন রাজনৈতিক সমস্যায় নেতাকর্মীদের উজ্জীবিত করার উদ্দেশ্যে বেশ কিছু দিকনির্দেশনা দেন তিনি। খালেদা জিয়ার মুক্তি চেয়ে বক্তব্য শেষ করে চেয়ারে বসেই সোলায়মান আকন জ্ঞান হারান। তিনি চেয়ারের একপাশে লুটিয়ে পড়েন। সেখানে উপস্থিত নেতাকর্মীরা তাকে দ্রুত ব্যক্তিগত গাড়িতে করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা: শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়া, সাবেক সভাপতি আব্দুল মোতালেব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম, জেলা বিএনপির সহসভাপতি শেখ আব্দুর রাজ্জাক প্রমূখ।

শ্রীপুর উপজেলা ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা: শফিকুল ইসলাম বলেন, ” সকাল সাড়ে দশটার দিকে উপজেলা বিএনপির পরিচিতি সভা চলছিল। সভার শেষের দিকে উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলির সদস্য সোলাইমান আকন তাঁর বক্তব্য দেন। বক্তব্য শেষে চেয়ারে বসার পরপরই মাটিতে ঢলে পড়েন তিনি। তাঁকে উদ্ধার করে গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোলাইমান আকন”। তিনি আরও বলেন, “বক্তব্য দেয়ার পর পর আকস্মিকভাবে ঢলে পড়েন। তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। আমরা তার মৃত্যুতে শোক প্রকাশ করছি”।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com