বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

৫ বছরের চুক্তিতে সিটিতে ডোকু

আক্রমণভাগে শক্তি বাড়াল ম্যানচেস্টার সিটি। বেলজিয়ামের তরুণ উইঙ্গার জেরেমি ডোকুকে দলে ভেড়াল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

রেন ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে সিটিতে যোগ দিয়েছেন ডোকু। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এই উইঙ্গারকে পেতে ৫ কোটি ৫৪ লাখ পাউন্ড খরচ হয়েছে সিটির।

২১ বছর বয়সী ডোকু এখন পর্যন্ত বেলজিয়াম জাতীয় দলের হয়ে ১৪টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ২টি। ২০২০ ইউরো ও ২০২২ বিশ্বকাপে খেলেছেন।

স্বদেশি ক্লাব আন্ডারলেখটের হয়ে ২০১৮ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন ডোকু। ২০২০ সালের অক্টোবরে লিগ ওয়ানের ক্লাব রেনে-তে যোগ দেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ফরাসি ক্লাবটির হয়ে খেলেছেন ৯২ ম্যাচ, গোল করেছেন ১২টি।

গত জুলাইয়ে ম্যানচেস্টার সিটি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল আহলিতে যোগ দেন রিয়াদ মাহরেজ। তার শূন্যস্থানটাই পূরণ করবেন ডোকু। খেলবেন ১১ নম্বর জার্সিতে।

সিটিতে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত ডোকু, ‘ব্যক্তিগত ও পেশাদার উভয় দিক থেকেই আমার জন্য দারুণ একটি দিন। সিটি বিশ্বের সেরা দল। তাই তাদের সঙ্গে যোগ দেওয়াটা স্পেশাল। এখানে শুরু করতে আমার আর তর সইছে না। আশা করি, এখানে সমর্থকদের আমি খুশি করতে পারব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com