শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিশ্ব দরবারে বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন শেখ হাসিনা : এ. কে. আজাদ

হা-মীম গ্রুপের ব্যস্থাপনা পরিচালক ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ. কে. আজাদ বলেছেন, বিশ্ব দরবারে বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন শেখ হাসিনা। বিশ্ব দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।

ফরিদপুর সদর উপজেলার নর্থ জেনারেল ইউনিয়নের গোল ডাংগি বাজার নর্তানেল ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মাজেদ ফকিরের সভাপতিত্বে তিনি আরো বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিচিত ছিল। সেই বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ। আগামী বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে হব।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল ঘোষ বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বিপুল ঘোষ বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে একটি ঐক্যবদ্ধ আওয়ামী লীগের প্রয়োজন। দলের মধ্যে কোনোভাবেই যেন বিএনপি জামাত শিবিরের এজেন্টরা ঢুকে দলের ক্ষতি করতে না পারে শোকের মাসে আমাদের এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই শোকের মাসে আমাদের শপথ নিতে হবে, সম্মিলিত ভাবে আমরা রাজপথে সকল অপশক্তিকে মোকাবেলা করবো।

সভায় এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, এ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল, ফকির মোঃ বেলায়েত হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দা নূসরাত রাসুল তানিয়া, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শোহানুর রহমান সোহান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন, পরিচালক মোঃ বেলাল হোসেন, ডিক্রিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহদী হাসান মিন্টু, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জামাল উদ্দিন কানু, অম্বিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বারী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাসুম মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com