বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

লুটেরা যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী

দেশের অব্যাহত উন্নয়নের জন্য প্রবাসী বাংলাদেশীদের কাছে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘কোনো লুটেরা যাতে দেশকে ধ্বংস করার জন্য আবার ক্ষমতায় আসতে না পারে, সেজন্য বাংলাদেশের জনগণকে সজাগ থাকতে হবে।’

জোহানেসবার্গের র‍্যাডিসন ব্লু হোটেলে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগ আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com