শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

মাহমুদুল্লাহকে বিশ্বকাপ দলে নেওয়ার দাবিতে মানববন্ধন

মাহমুদুল্লাহ রিয়াদকে এশিয়া কাপ ও বিশ্বকাপ স্কোয়াডে নেওয়ার দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে ভূঞাপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ক্রিকেটার রিয়াদকে বাদ দিয়ে যাদেরকে দলে নেওয়া হয়েছে তারা রিয়াদের ধারে কাছেও নেই। বিশ্বকাপে রিয়াদের মতো সাইলেন্ট কিলার ক্রিকেটার খুবই প্রয়োজন। এজন্য ক্রিকেট বোর্ড ও প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই, মাহমুদুল্লাহ রিয়াদকে দলে নিতে হবে।

মানববন্ধনে মাহমুদুল্লাহ রিয়াদের সমর্থকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com