মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আর্জেন্টিনায় গোল করে অভিষেক রাঙালেন জামাল ভূঁইয়া

লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার ক্লাবে অভিষেক হয়েছে জামাল ভূঁইয়ার। ঠিক মেসির মতোই অভিষেক তার। যেমনটা ফুটবল জাদুকরের হয়েছে ইন্টার মায়ামিতে। দেশটির তৃতীয় বিভাগের ক্লাব সোল ডি মায়োতে অধিনায়ক হিসেবেই তাকে নামানো হয়েছিল। আর অভিষেক ম্যাচটাই রাঙালেন জয় দিয়ে।

রোববার টরেনো ফেডারেল ‘এ’ লিগে জামাল ভূঁইয়া সোল ডি মায়োতে লাল সবুজের জার্সি পরে নিজের অভিষেক ম্যাচ খেলতে নেমেছিলেন। ম্যাচটি তার দল ২-১ গোলে হারিয়েছে জার্মিনাল ডি রসনকে। জামাল ভূঁইয়া দলের হয়ে করেছেন দ্বিতীয় গোলটি।

খেলার ৩০ মিনিটে ভালদেবেনিতোর গোলে এগিয়ে যায় জামালের সোল ডি মায়ো। ১-০ ব্যবধানে এগিয়েই দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে জামাল ভূঁইয়ারা। দ্বিতীয়ার্ধের ৩৫ মিনিটে পেনাল্টি পায় মায়ো। জামাল ভূঁইয়া গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ৮৭ মিনিটে একটি গোল করে ব্যবধান কমায় জার্মিনাল।

মায়ামিতে মেসির প্রথম ম্যাচে মেসিকে অধিনায়কের আর্মব্যান্ড পরিয়েই নামানো হয়েছিল। ক্রুজ আজুলকে তারা হারিয়েছিল ২-১ গোলে। জামালের অভিষেকটাও সেরকমই। বাংলাদেশ অধিনায়ককে আর্জেন্টিনার ক্লাবটি অভিষেক ম্যাচেই দিয়েছে অধিনায়কের দায়িত্ব। জয়ও পেয়েছেন একই ব্যবধানে।

জামাল ভূঁইয়ার এই অভিষেক ম্যাচে আর্জেন্টিনায় বসবাসকারী বাংলাদেশিরা ব্যানার ফেস্টুন নিয়ে স্টেডিয়ামে হাজির হয়েছেন। তারা ‘স্বাগতম জামাল’ লেখা ব্যানার হাতে দীর্ঘ সময় দাঁড়িয়েছিল স্টেডিয়ামের পাশে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com