শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

লিটনের জ্বরে খুলতে পারে তামিমের ভাগ্য

এ যেন কারো পৌষ মাস, কারো সর্বনাশ। ডেঙ্গু নেগেটিভ হলেও জ্বরে পুড়ছে লিটন কুমার দাসের গা। যে কারণে দলের সঙ্গে যেতে পারেননি শ্রীলঙ্কায়। এশিয়া কাপে টাইগারদের অন্যতম ব্যাটিং ভরসা তিনি। কিন্তু অসুস্থতার কারণে এখনও ঢাকায় বিশ্রামে। টুর্নামেন্টে আগামী বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে দলের সহ-অধিনায়ককে পাওয়া নিয়েও রয়েছে শঙ্কা। আর তাতে কপাল খুলতে পারে প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়ার তরুণ ক্রিকেটার তানজিদ হাসান তামিমের ভাগ্য।

এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে বাংলাদেশ ক্রিকেট দল রবিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের একটি ফ্লাইটে দেশ ছাড়ে। সেই দলের সঙ্গী হতে পারেননি লিটন ও প্রথমবার দলে সুযোগ পাওয়া যুব বিশ্বকাপজয়ী পেসার তানজিম হাসান সাকিব। পরে জানা যায়, জ্বরের কারণে যেতে পারেননি লিটন। আর টিকিট না পাওয়ায় আটকে যান সাকিব। জটিলতা শেষে গতকাল জুনিয়র সাকিব অবশ্য সোমবার দুপুর একটার ফ্লাইটে ক্যান্ডির উদ্দেশে দেশ ছাড়েন। সন্ধ্যায় ক্যান্ডিতে দলের সঙ্গে টিম হোটেলেও যোগ দেন। কিন্তু এখনও যেতে পারেননি লিটন। জ্বর যে এখন থামেনি।

মারকুটে ব্যাটারকে নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। নির্ধারিত সময়ের আগে সুস্থ না হলে লিটনকে ছাড়াই হয়তো এশিয়া কাপ খেলতে হবে। তামিম ইকবালের অনুপস্থিতিতে ইনিংস উদ্বোধনের দায়িত্ব তার ওপর পড়ার কথা। শেষ পর্যন্ত লিটন সুস্থ হয়ে না উঠলে বাংলাদেশের জন্য বড় ধাক্কা অপেক্ষা করছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com