বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সুযোগ পেয়ে বিজয় বললেন, সর্বোচ্চ চেষ্টা করবো দলের জয়ে

মূল দলের সঙ্গে তিনি শ্রীংকা যাননি। পরে যাবেন বলে ধারণা করা হয়েছিল। কিন্তু বাংলাদেশের অন্যতম ওয়ানডে ওপেনার ও সহ-অধিনায়ক লিটন দাসের জ্বর না সারায় এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক। বুধবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বেলা আড়াইটার ফ্লাইটে শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দেবেন বিজয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘এশিয়া কাপের দলে এনামুল হক বিজয়’- হঠাৎ এমন স্ট্যাটাসে সয়লাব হয়ে যায়। শেষ পর্যন্ত তাই হলো।

এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডেও ছিলেন না বিজয়। তবে বাংলাদেশ টাইগার্সের হয়ে ক্যাম্প করছিলেন তিনি।

শ্রীলঙ্কা থেকে মুঠোফোনে বিজয় গণমাধ্যমকে জানান, তিনি সুযোগ কাজে লাগানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন।

‘আমাকে চট্টগ্রামে টাইগার্সের ম্যানেজার বলেছে অনুশীলন করতে থাকো, ডাক আসতে পারে। ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো সুযোগ কাজে লাগানোর জন্য।’- বলেছেন বিজয়।

বিজয় সবশেষ জাতীয় দলের হয়ে খেলেন গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে। সেই ম্যাচে ৭ বলে ৮ রান আসে এই ব্যাটসম্যানের ব্যাট থেকে। এরপর বাংলাদেশ ইংল্যান্ড-আফগানিস্তান-আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেললেও বিজয় সুযোগ পাননি।

লিটনের অসুস্থতায় পেয়ে গেছেন এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে খেলার সুযোগ। গত এশিয়া কাপেও বিজয় খেলেছিলেন। তবে প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে ১৪ বলে ৫ রান করে বাদ পড়েন পরের ম্যাচেই। এবার কি সুযোগ কাজে লাগাতে পারবেন? জানা যাবে বিজয়ের প্রথম ম্যাচের দিন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com