শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আজ রাজধানীতে বিএনপির মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আজ রাজধানীতে বিএনপিসহ সমমনা দলগুলো কালো কাপড় মুখে বেঁধে মৌন-মিছিল করবে।

আজ বুধবার দুপুরে ৩ টা নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে থেকে বিএনপি মিছিল শুরু করবে।

ঢাকা মহানগরের পাশাপাশি সারাদেশের সব জেলা ও মহানগরে মুখে কালো কাপড় বেঁধে কালো ব্যানারসহ মিছিল করবে বিএনপি। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে এই কর্মসূচি পালন করবে দলটি।

এর আগে মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

কোন দল কোথায় মিছিল করবে :

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। রাজধানীর নয়াপল্টনে। মিছিল উদ্বোধন করবেন, বিএনপি স্হায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান।

“আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে কর্মসূচী”

সুপ্রিম কোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে কালো কাপড়ের মিছিল : বুধবার দুপুর ১ টা হাইকোর্ট প্রাঙ্গণে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com