শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
একাত্তর ও পঁচাত্তরের খুনি, যারা জ্বালাও পোড়াও রাজনীতি করে তাদের মুখে গণতন্ত্র মানায় না বলে মন্তব্য করেছেন গণতন্ত্রী পার্টির নেতৃবৃন্দরা।
বুধবার (৩০ আগষ্ট) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক জহুর হোসেন মিলানায়তনে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠানে দটির নেতারা এমন মন্তব্য করেন।
সভায় সূচনা বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সাধারন সম্পাদক প্রকৌশলী কামরুল আহসান খাঁন পারভেজ। সভা পরিচালনা করেন কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক মিনহাজ সেলিম। সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের শহীদ সকল সদস্য, ৩ নভেম্বর ১৯৭৫ সালের জেলা খানার অভ্যন্তরে ঘাতকের বুলেটে নিহত জাতীয় ৪ নেতা ও ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মৃতির উদ্দেশ্য দাড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদের প্রতি শোকগাথা কবিতা পাঠ করেন পার্টির সম্পাদীয় মন্ডলীর সদস্য হাফিজুর রহমান মিন্টু।
সভায় বক্তব্য রাখেন কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক অসিত বরণ রায়, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ফারুক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর আহ্বায়ক রেজাউর রশিদ খান, জাতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী হিরু, গণ আজাদী লীগের মহাসচিব নাছির উদ্দিন খান, জাতীয় পার্টির (জে.পি)’র কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল খায়ের সিদ্দিকী আবু, সাম্যবাদী দল (এম.এল)’র কেন্দ্রীয় সদস্য কমরেড সুলতান আহমেদ বিশ্বাস, মাওলানা ভাসানী স্বপ্ন বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মনোয়ার চৌধুরী মেরী, বাংলাদেশ জমিয়তে ওলামা কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খালেদ হাসান, বাকশালের মহাসচিব মোঃ জহিরুল কাইয়ুম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মানিক লাল ঘোষ, আমরা মুক্তিযোদ্ধা সন্তান এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন, গণতন্ত্রী পার্টির সভাপতি মন্ডলীর সদস্য কানন আরা, এড. গণি, আনিসুর রহমান কচি, অশোক ধর, এড. আব্দুল গফুর, কেজি মহিউদ্দিন বাদল, মোঃ মোস্তফা, সম্পাদক মন্ডলীর সদস্য ইলিয়াস কবির, আব্দুর রাজ্জাক, মোঃ নজরুল ইসলাম, আতাউর রহমান বাবুল, ইদ্রিস আলী মোল্লা, এস এম মামুন, জুয়েল আহমেদ, মানিক লাল দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট অর্থনীতিবীদ মেহেরুন নেছা, সাবেক ছাত্রনেতা ও আওয়ামীলীগ নেতা রাজু আহমেদ প্রমুখ।