মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আফগানদের স্বার্থে চার তারিখের ম্যাচ তিনে!

হুট করেই আফগানিস্তানের বিপক্ষে ৪ সেপ্টেম্বরের ফিফা প্রীতি ম্যাচ একদিন এগিয়ে ৩ সেপ্টেম্বর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আর সেই সিদ্ধান্ত নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এবং অতিথি দল আফগানিস্তানের স্বার্থে!

বসুন্ধরা কিংস এরেনায় ৩ সেপ্টেম্বরের পর প্রীতি সিরিজের দ্বিতীয় ম্যাচের তারিখ অবশ্য একই থাকছে, ৭ সেপ্টেম্বর।

আগামী ৪ থেকে ১১ সেপ্টেম্বর ফিফা উইন্ডোর মধ্যে একটি দল সর্বোচ্চ দুটি আন্তর্জাতিক টায়ার- ১ ম্যাচ খেলতে পারে। সেই দুটি ম্যাচ থেকে রেটিং পয়েন্ট বেশি অর্জনের সুযোগ থাকে। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে অবস্থানের উন্নতির স্বার্থে রেটিং পয়েন্ট এ মুহূর্তে ভীষণ প্রয়োজন ১৮৯তম স্থানে থাকা বাংলাদেশের।

ফিফা উইন্ডোর মধ্যে র‌্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে থাকা আফগানিস্তানকে দুই ম্যাচে হারানো গেলে একটা ভালো রেটিং পয়েন্ট অর্জনের সুযোগ ছিল বাংলাদেশের। তবে অতিথিদের স্বার্থ দেখতে গিয়ে নিজেদের স্বার্থকে গুরুত্ব দেয়নি বাফুফে। এই উইন্ডোতে বাংলাদেশের সঙ্গে দুই ম্যাচের পাশাপাশি ১১ সেপ্টেম্বর ফিলিপাইনের সঙ্গে আরেকটি ম্যাচ খেলার কথা আফগানদের। এক উইন্ডোতে তিন ম্যাচ হয়ে গেলে তাদের একটি ম্যাচ থেকে বেশি রেটিং পয়েন্ট অর্জনের সুযোগ কমে যায়। তাই তারা বাফুফেকে অনুরোধ করেছে ৪ তারিখের ম্যাচটা উইন্ডোর বাইরে নিয়ে ৩ তারিখ আয়োজনের। বাফুফে তাতে সম্মতিও দিয়েছে বলে জানিয়েছেন সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

তিনি অবশ্য এই সিদ্ধান্তে তেমন কোন ক্ষতি দেখছেন না। ইমরান দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা আফগানদের বিপক্ষে দুটি ম্যাচকে মূলত বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম পর্বের প্রস্তুতি হিসেবে নিয়েছি। মালদ্বীপের বিপক্ষে দুই লেগের ম্যাচ দুটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের মতো দলের বিপক্ষে দুটি ম্যাচ খেললে আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়বে। ৩ তারিখের ম্যাচ উইন্ডোর বাইরে হলেও ফিফা টায়ার ওয়ান ম্যাচের মর্যাদা পাবে। তাই আমরা আফগানদের অনুরোধ রেখেছি।’

এই দুটি ম্যাচের মধ্য দিয়ে দেশের ফুটবলে নতুন যুগের সূচনা হতে চলেছে। এই প্রথম দেশে আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে ব্যক্তি মালিকানাধীন কোন ভেন্যুতে। অনেক প্রথমের জন্ম দেওয়া বসুন্ধরা কিংস এবারও ইতিহাসে নাম লেখাচ্ছে নিজেদের ভেন্যু কিংস এরেনাতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সুযোগ করে দিয়ে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com