বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

ছাত্রসমাবেশের মঞ্চে প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছাত্রসমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মঞ্চে তিনি উপস্থিত হন। এর আগে শিখা চিরন্তন গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন শেখ হাসিনা।

তার আগমনে ছাত্রলীগের নেতাকর্মীরা‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা সরকার, বার বার দরকার’ ও ‘বিএনপি-জামায়েতের কালো হাত, ভেঙে দাও’ স্লোগানে মুখর হয়ে উঠে সমাবেশস্থল।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ছাত্র সমাবেশে অংশগ্রহণ করেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারাও।

ছাত্রলীগের সমাবেশে অংশ নিতে সারাদেশ থেকে এসে সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান করতে থাকেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হতে থাকেন তারা। দুপুর ১টার পর থেকে সমাবেশস্থলের প্রবেশমুখে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে।

মিছিল-স্লোগানে টিএসসি গেইট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেট, বাংলা একাডেমির সামনের গেইটসহ পুরো সোহরাওয়ার্দী উদ্যান এলাকা মুখরিত হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com